ঢাকাFriday , 20 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বসতঘর থেকে মা কেউটের ২১ টি ডিম ও ১৪ টি বাচ্চা উদ্ধার

admin
September 20, 2019 12:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীতে বসত ঘর থেকে একটি পূর্ণবয়স্ক মা কেউটে সহ ২১ টি সাপের ডিম ও ১৪ টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পাশে কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডল (৫০) এর বসত ঘর থেকে এই সাপ ও সাপের ডিম উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুরের দিকে এই বসত ঘরের কার্নিশ দিয়ে ৩ টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাৎক্ষণিক হরপ্রসাদ মন্ডল স্থানীয়দের সহযোগিতায় উক্ত ৩ টি সাপ মেরে ফেলে। কিন্তু সাপগুলোর গতিপথ দেখে ধারণা করা হচ্ছিল- ঘরের কোথাও এদের বসবাস কিংবা সাপের গর্ত থাকতে পারে। সন্দেহের জায়গা থেকেই শুক্রবার (২০ শে সেপ্টেম্বর) ভোর বেলা আরও কয়েকজন যুবকদের নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন।
তারপর ঘটে মূল ঘটনা- মেঝের মাটি কোপানোর সাথে সাথে বের হয়ে আসে একেকটি কেউটে সাপের বাচ্চা। পর্যায়ক্রমে ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড় সাপের খোলস এবং সেই সাথে ২১ টি সাপের ডিম পাওয়া যায়৷ একেকটি সাপের বাচ্চা গুলোকে মেরে ফেলা হলেও আতংক কাজ করছিল মা সাপটা না ধরার ফলে।
সর্বশেষ স্থানীয় সাপুড়িয়া বেদে দের নিয়ে এসে সাপের গর্ত দিয়ে খুঁজতে খুঁজতে মা সাপটি ধরা পড়ে। মা সাপটি জীবিত অবস্থায় বস্তায় সংগ্রহ করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, সমগ্র এলকাব্যাপী চাঞ্চল্য ও সাপের ভয় কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।