রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রীর কার্যালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নির্বাচন-পরবর্তী সাক্ষাৎ শেষে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। এ সময় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ এ কে ফজলুল হক, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাড. জি এম শুকুর আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছি। এ সময় তিনি আমাদের শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বিষয়ক খোঁজ খবর নেন এবং আগামীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
