আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বি¬দ্যালয় মিলনায়তনে আশাশুনি থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিনি: এ এস পি (দেবহাটা সার্কেল) শেখ মো. ইয়াছিন আলি। তিনি বলেন, উপজেলার ১০৪ টি পূজা মন্ডপের সব কয়টিতে পুলিশের পদচারণা থাকবে, থাকবে অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা। এ সময় মন্ডপ কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবকসহ সকলকে যথাযথ ভূমিকা পালনের কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মো. সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রোফেসর হিরুলাল বিশ্বাস, আশাশুনি সদর কেন্দ্রীয় মন্দিরের আহŸায়ক রতন কুমার অধিকারী, বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, শোভনালী সেক্রেটারি উদয় কান্তি বাছাড়, কাদাকাটি সভাপতি প্রহ্লাদ সরকার, বড়দল সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, শ্রীউলা সেক্রেটারি দীপংকর মন্ডল, কুল্যা সভাপতি পরিমল কুমার দাশ, আনুলিয়া সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার দাশ, প্রতাপনগর সভাপতি বিনয় কৃষ্ণ মিস্ত্রি, খাজরা সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, দরগাহপুর সভাপতি মনিমোহন মন্ডল।
