ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযোদ্ধাকে জানি’ : কার্যক্রমের ধারাবাহিকতায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা

admin
September 19, 2019 9:35 pm
Link Copied!

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযোদ্ধাকে জানি’ কার্যক্রমের মাধ্যমে ২দিন ব্যাপী ধারাবাহিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ২দিন ব্যাপী ধারাবাহিক কার্যক্রম শেষ করেন। অনুষ্ঠানে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে (সোমবার) প্রথম দিনে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আশু, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডা. শোকর আলী। দ্বিতীয় দিনে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন, মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ আলম। এ সময় সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা জ্যোতি রাণী, সাফিয়া খাতুন ও হাফিজা খাতুন। ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা সম্পর্কে কতটুকু জানে এবং বেশি বেশি জানার সুযোগ করে দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার করে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন মুক্তিযোদ্ধাদের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।