ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে চোরাই মালসহ আটক-১

admin
September 19, 2019 9:33 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে চোরাই মালসহ আজগর আলী বাবু (২৭) নামের এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ধুলিহর পুরাতন বাজার খোলা গ্রামের মো. হাসান আলী মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গত এক মাসে ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নের কয়েকটি জায়গায় চাঞ্চল্যকর একাধিক চুরি সংঘটিত হয়েছে। এলাকার সাধারণ মানুষ মাদকসেবী চোর সিন্ডিকেটের অত্যাচারে অতিষ্ঠ। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোর সিন্ডিকেটের হোতা আজগর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার জিম্মায় থাকা ৩টি সিলিং ফ্যান উদ্ধার হয়েছে। এছাড়া তার সাথে এলাকার কয়েকজন চিহ্নিত চোর জড়িত ছিল বলে তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে সে। তিনি আরও জানান এলাকার চিহ্নিত চোর, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে। আসামিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।