দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও সহায়তার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে হাদিপুর ট্রেনিং সেন্টারে কালিগঞ্জ উপজেলা শিক্ষা পরিবারের কর্মকর্তাদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সামসুর নাহার। ডিআরআরএ’র ডিআইসিবি অফিসার দেবাশীষ ঘোষের সঞ্চালনায় ইনক্লুশোন ম্যানেজার নীলোৎপল মন্ডল একীভূত শিক্ষা ও শিক্ষায় বাধা নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও কীভাবে শিশুদের সহায়তা করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনার পাশাপাশি শিক্ষা দপ্তরে প্রতিবন্ধীদের জন্য যে সকল সহায়ক উপকরণ বরাদ্দ রয়েছে তার সঠিক ব্যবহারের বিষয়ে অনুরোধ জানান। প্রতিবন্ধী শিক্ষার উন্নয়ন ঘটাতে শিক্ষক ও শিক্ষিকাদের আরও আন্তরিক করার জন্য শিক্ষা অফিসারদের সহযোগিতা কামনা করা হয়।
