ডেস্ক রিপোর্ট: একটি কুচক্রী মহল কর্তৃক শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে ছাত্র শিবির বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুপচান সরদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাতক্ষীরা সিটি কলেজে অধ্যয়নরত অবস্থায় আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ গ্রহণ করেছি। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপ রেখার বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে জনগণের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরেছি। তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনির স্বাক্ষরিত গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করা হয়। কিন্তু একটি কুচক্রী মহল এটি মেনে নিতে না পারায় তারা তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আমাকে শিবির কর্মী হিসাবে আখ্যায়িত করে উক্ত কমিটিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি কখনও ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। অথচ ওই কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া শিবিরের ভর্তি ফরম তৈরি করে আমাকে শিবির বানানোর চেষ্টা করছেন। ইতিপূর্বে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যঃঃঢ়ং:// িি.িভধপবনড়ড়শ.পড়স/ ঢ়ৎড়ভরষব.ঢ়যঢ়?রফ=১০০০২৪৭৪৮৩৪১৪৩১ লিংক থেকে এসএম ওয়েজ কুরুনি ও যঃঃঢ়ং:// িি.িভধপবনড়ড়শ.পড়স/ ফং.ধৎধভধঃ.৩ লিংক থেকে আরাফাত হোসেনসহ তার সঙ্গীয় লোকজনের বিভিন্ন আইডি থেকে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাকে শিবির বানানোর জন্য পোস্ট আপ লোড করছেন। কোন উপায় না পেয়ে আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং- ৮৭৬, তারিখ-১৮ সেপ্টেম্বর ২০১৯। তিনি আরো বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত কুচক্রী মহল আমার বিরুদ্ধে ভুয়া কুৎসা রটনা করছেন। যা আদৌ সত্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমতাবস্থায় তিনি (মিজানুর) এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম সফু ও সাফা প্রমুখ।
