ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর ও বাজুয়াগড় গ্রামকে খোলা পায়খান মুক্ত গ্রাম ঘোষনা

admin
September 19, 2019 8:45 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর ও বাজুয়াগড় গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে এবং অত্র ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড ওয়াটসান কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় গোবিন্দপুর মাঠ থেকে এ ঘোষনা দেওয়া হয়।

এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম। নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহীনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম ফজর আলী, সংরক্ষিত ইউপি সদস্য শিখা রানী মন্ডল, সহকারী শিক্ষিক ফেরদৌসি বেগম, আনোয়ারা খাতুন, সিএইচসিপি রেজওয়ানুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আব্দুস সোবহান, নবযাত্রা প্রকল্পের কর্মী রাজবুল হাসান রাজু, রত্না মন্ডল, কবির হোসেন, আরিফা খাতুন, ফাইমা খাতুন, দেবলা পরামানিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।