ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজার হতে খানপুর পর্যন্ত রাস্তাটি এখন মরণ ফাঁদ

admin
September 19, 2019 8:52 pm
Link Copied!

জামাল উদ্দিন,কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর বাজার হতে খানপুর পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য যানবাহনসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। অথচ জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর বাজারটি জেলার দ্বিতীয় বৃহৎ বাজার। এই বাজারে প্রায় এক হাজার দোকান রয়েছে। এছাড়াও কৃষ্ণনগর ইউনিয়নে প্রায় দুই শতাধিক মুরগির র্ফাম রয়েছে। যা থেকে লক্ষ লক্ষ টাকা আয়সহ এই এলাকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আর এই ইউনিয়নের যাতাযাতের জন্য ব্যবহৃত হয় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি।

স্থানীয় গ্রামবাসি আরিফুল ইসলাম, ফারুক হোসেন, আফজাল হোসেন জানান, কৃষ্ণনগর বাজার হতে খানপুর পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তাদিয়ে অথচ সংস্কারের অভাবে দিনে দিনে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হচ্ছে। এমতাবস্থায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি অতিদ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।