ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৮০ পিস্ ইয়াবাসহ আটক-২

admin
September 19, 2019 9:48 pm
Link Copied!

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে ৮০ পিস্ ইয়াবা সহ বড়দলের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় বড়দল গ্রামের আমজেদ হোসেন ঢালীর ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা মহব্বত আলী ঢালী ও আব্দুর রউফ মোল্লার ছেলে আছান হোসেনকে বড়দল ব্রিজ এলাকা হতে ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। থানা সূত্র জানায়, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালামের নেতৃত্বে এস আই বিজন সরকার ও এ এস আই জয়নাল তাদেরকে আটক করে। এ ব্যাপারে তাদেরকে আসামি করে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭(৯)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।