ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জলবায়ু সুরক্ষায় যুবদের ভিন্নধর্মী উদ্যোগ

admin
September 18, 2019 10:30 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু সুরক্ষায় নিজেদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে লক্ষীঘট বিতরণ করেছে সিডিও ইয়ুথ টিমের যুব’রা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিডিও ইয়ুথ টিমের যুবদের মধ্যে এ ল²ীঘট বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের মানুষের কাছে একটি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। উপক‚ল অঞ্চলে জলবায়ু সুরক্ষা, বৈচিত্র্য রক্ষা, শিক্ষার মান উন্নয়ন সহ আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। দীর্ঘদিন যাবৎ যুব সংগঠনটি এই এলাকার বৈচিত্র্য রক্ষায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা, জলবায়ু সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করছে। এলাকায় বিভিন্ন সময় দুর্যোগের কবলে পড়ায় দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন সহ যুবদের নিয়ে সহ শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে। সিডিও ইয়ুথ টিমের যুবরা এই অঞ্চলে দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সচেতন করতে অর্থের প্রয়োজনে তারা নিজেদের মধ্যে সঞ্চয় করছে। এবিষয়ে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা বলেন, বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক আমাদের বিভিন্ন কর্মসূচি পালনে এবং দুর্যোগ, জলবায়ু সহ বিভিন্ন প্রশিক্ষণ পেতে সহায়তা করেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এর পাশাপাশি আমরা নিজেদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে লক্ষীঘটে সঞ্চয় করছি, লক্ষীঘট ক্রয় করতে বারসিক আমাদের সহযোগিতা করেছে। সিডিও ইয়ুথ টিমের অন্যান্য সদস্যরা বলেন, আমরা প্রতি ৬ মাস পরপর লক্ষীঘট ভাঙার পর প্রাপ্ত টাকা দিয়ে এ অঞ্চলের মানুষকে জলবায়ু, দুর্যোগ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে এবং ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সঞ্চয় করছি। আমরা চাই বিভিন্ন ইউনিয়ন পরিষদে আমাদের সঞ্চিত টাকা থেকে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা মূলক তথ্য দিয়ে বিল বোর্ড স্থাপন করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।