ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এসডিজি অর্জনে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক ও কমিটি গঠন

admin
September 18, 2019 10:09 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গণতান্ত্রিক সুশাসনে জন সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের এসডিজি অর্জনে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে অকসফামের সহযোগিতায় এ কমিটি গঠন করা হয়। জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর শাখার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, সুশীলনের সভাপতি ও নকশীকাঁথা এনজিও’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর সরকারি মহসিন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন প্রমুখ। উপস্থিত সকলের সম্মতিক্রমে এসডিজি বাস্তবায়নে উপজেলা পর্যায়ে নেটওয়ার্কের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে অসীম কুমার জোয়ারদার সভাপতি, সহ-সভাপতি সোহেলি পারভীন (ঝর্ণা), এবি এম লুৎফুর আলম (লাভলু), সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার মিস্ত্রী, কোষাধ্যক্ষ বীথিকা রানী বৈরাগীসহ ৬জনকে সদস্য করে কমিটি এ গঠন করা হয়। সুশীলন প্রতিনিধি মীর হাসিবুল্লাহ, দিবাকর ঘোষের পরিচালনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।