ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীঘ্রই ভোমরা স্থল বন্দরে চার লেনের কংক্রিটের রাস্তা হবে -এমপি রবি

admin
September 18, 2019 10:01 pm
Link Copied!

রাকিবুল ইসলাম: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় মীর ট্রেডিং এর ২য় তলায় ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশন এ উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহŸায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভোমরা স্থলবন্দর জেলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভোমরা স্থলবন্দরকে সকলের জন্য ব্যবসা উপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যবসায়ীরা সরকারকে রাজস্ব দিয়ে দেশের উন্নয়নে অংশ নেয় বলে তাদেরকে ন্যায্য সম্মান দেওয়া উচিত। ব্যবসায়ী সংগঠনের মাথা হল চেম্বার অব কমার্স। শীঘ্রই ভোমরা স্থল বন্দর সড়কটি ৪ লেনের কংক্রিটের রাস্তা হবে। বন্দরটি আরো উন্নত হলে এই বন্দরে প্রায় ৪লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক প্রশাসন অ্যান্ড ট্রাফিক মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস.এম আরাফাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ শেখ জুয়েল আহমেদ, মো. শরিফুল ইসলাম খাঁন বাবু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মো. আজিবুর রহমান আলিম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনাজাত গাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. জুয়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।