নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্পের সদ্য নির্মিত কবরস্থানের বাঁশ, খুঁটি ও নেট দিয়ে বানানো সীমানার ঘেরা ভেঙে দিয়েছে দুষ্কৃতীকারীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতের আদারে কবরস্থানের ঘেরা বেড়া ভেঙে তছনছ করার ঘটনা ঘটে। ভূমিহীন, হতদরিদ্র ও অসহায়দের সর্বমোট ১২০টি পরিবারের কথা চিন্তা করে আশ্রয় প্রকল্পের জন্য এ কবরস্থানের ব্যবস্থা করে দেয় সরকার। এই মহৎ উদ্যোগটি ফেদ্দাউস সানা সম্পূর্ণ নিজ অর্থায়নে আশ্রয় প্রকল্পের পূর্ব পাশে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। স্থানটি নিচু হওয়ায় বালু ও মাটি দিয়ে ভরাট করে কবরস্থান করার জায়গার উপযোগীও করে দেন তিনি। পরবর্তীতে কবরস্থানটির সুরক্ষায় এবং নির্দিষ্ট সীমানা করে রাখতে চারপাশে বাঁশ, খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেন তিনি। এই মহান উদ্যোগকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সমাজের কিছু দুষ্কৃতিকারী রাতের আধারে ঘেরা ভেঙে তছনছ করে দেয়। এই বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, সমাজের কিছু কীটদের এমন অসংগতির দ্রæত ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও দু:সাহসী কাজ করার সাহস পাবে। এদেরকে দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত।
