ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আ.লীগের জরুরী সভা অনুষ্ঠিত

admin
September 18, 2019 10:13 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ.লীগের কাউন্সিল, দলীয় শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আ.লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বর্তমান সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সহ.দপ্তর সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আ.লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, পৌর কাউন্সিলার আলফাজ উদ্দিন, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভুট্টোলাল গাইন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন আ.লীগ নেতা ও কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।