কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক বাংলা মোড়ের ভাই ভাই মার্কেট, স্বর্ণ পট্টিসহ কলারোয়া বাজারের সকল স্বর্ণ ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে পূজা উদযাপন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা দিয়ে পূজার আয়োজন করা হয়। স্বর্ণের দোকানি, কলকারখানাসহ লোহা লক্কড়ের ব্যবসায়ী, নাপিত দোকানি ও অন্যান্যরা পূজার পাশাপাশি আনন্দ উল্লাসে যোগ দেন। প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পূজা উদযাপন করা হয়েছে। সকাল থেকে উপবাস রেখে ঠাকুরের কাছে অঞ্জলি দেয়া ও ঠাকুরের কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির কল্যাণ কামনা করে পূজায় বিশেষ প্রার্থনা করা হয়। পুজো পরিচালনা করেন কলারোয়া জুয়েলারি সমিতি। এ সময় লক্ষণ বিশ্বাস, দিপক রায়, দেবাশীষ রায়, মলাই রায়, কলম সূত্রধর, মিলন দত্ত, সুব্রত দত্ত, পরিমল দত্ত, অর্জুন মন্ডল, নিত্য রায়, সুকুমার রায়, পরিমল রায়, সৌরভ দত্ত, সন্তোষ চৌধুরী, নিতায় রায়, কৃষ্ণ পাল, অরবিন্দু মন্ডল কিংকুর ভারতী, তাপস দত্ত, উজ্জ্বল বিশ্বাস, বিশু রায়, দেবব্রত, গণেশসহ সকল স্বর্ণ ব্যবসায়ীরা পূজায় অংশগ্রহণ করেন। পূজায় পৌরোহিত্য করেন শান্তি চক্রবর্তী।
