ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৫ শ্রমিককে পিটিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার ১

admin
September 18, 2019 10:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ৫ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের ভাই মূল হোতা আব্দুস সালাম বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের একটি মৎস্য সেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত সোমবার দুপুরে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের মৌলুভি আব্দুল লতিফ কলেজের সড়ক নির্মাণের সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ৫ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেন, রাজাকার মোজাহার আলীর পুত্র বাচ্চুসহ তার সন্ত্রাসী বাহিনীর ৫ সদস্য। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসী আব্দুস সালাম বাচ্চুসহ ৫ জনের নামে ওই দিনই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, এ মামলার ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার শান্তি প্রিয় মানুষ মিষ্টি বিতরণ করছেন বলে জানা গেছে।
ঠিকাদার তপন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা এলজিইডি প্রকৌশলীর আওতায় খাজরা ইউনিয়নের ঘুঘুমারি থেকে গদাইপুর মেইন সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়কের কাজ করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুস সালাম বাচ্চু কাজ শুরু থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার দাবিকৃত চাঁদা না দিলে সেখানে কাজ করতে দেয়া হবে না বলে নানা ভাবে হুমকি ধামকি প্রদান করেন। এক পর্যায়ে একাধিক মামলার আসামি সন্ত্রাসী বাচ্চু গত সোমবার দুপুরে তার ক্যাডার বাহিনী নিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে কর্মরত শ্রমিকদের উপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে ৫ শ্রমিককে গুরুতর আহত করেন। তিনি আরো জানান, তার গ্রেফতারে এলাকায় এখন শান্তি ফিরে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ মামলার প্রধান আসামি মোজাহার আলীর পুত্র আব্দুস সালাম বাচ্চুকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।