ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবসর প্রাপ্ত সেনা সদস্যকে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
September 18, 2019 10:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল গ্রামের অবসর প্রাপ্ত এক সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত তাবারক আলীর ছেলে ভুক্তভোগী অবসর প্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রতিদিনের ন্যায় গত ৩১ আগস্ট আমার শিশু পুত্র মুজাহিদুর রহমানকে চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর গেটের বাইরে আসার পর আমার পুত্রের কান্নার আওয়াজ শুনতে পেয়ে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পাই গোয়ালডাঙ্গা গ্রামের ইস্রাফিল সরদারের পুত্র আলবাদ আমার পুত্রকে মারপিট করছে। আমি এ সময় তাদের দুইজনকে আলাদা করে দেই এবং আমার পুত্রকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গেলে তিনি বিদ্যালয়ে না থাকায় দ্বিতীয় তলায় রুবিয়া নামের এক শিক্ষিকার কাছে নিয়ে যাই। ওই শিক্ষিকাকে বলি ‘সামান্য এ টুকু সময় আপনারা আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারেন না’ এই বলে আমি বিদ্যালয় থেকে চলে আসি। সেখানে ই¯্রাফিলের পুত্রকে মারপিট, বকাঝকা বা ওই শিক্ষিকার সাথে কোন ধরনের অশালীন আচরণ এবং ছাত্র-ছাত্রীদের সামনে তাকে হেয় প্রতিপন্ন করার মত কোন ঘটনাই ঘটেনি। অথচ এর দুইদিন পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের কু-পরামর্শে পত্র পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে ই¯্রাফিলের স্ত্রী জোছনা খাতুন একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন এবং আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় উক্ত প্রধান শিক্ষক সময় মত বিদ্যালয়েও আসেন না। দুপুরের দিকে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। তার নাকি অনেক প্রভাবশালীদের সাথে উঠা বসা রয়েছে সে কারণে তিনি কাউকে তোয়াক্কা করেন না। ইতিপূর্বে দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে প্রাথমিকভাবে সতর্ক করে দিলেও তিনি একই কাজ শুরু করেছেন। তিনি আরও বলেন, আমি তাকে সঠিক সময়ে বিদ্যালয়ে আসার কথা বলায় তিনি আমার প্রতি ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক অভিযোগ দায়ের করিয়েছেন। এমতাবস্থায় তিনি (মিজানুর) উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দাসহ মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।