ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভায় পিচের রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

admin
September 17, 2019 10:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৩টি ওয়ার্ডে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমদ চিশতি। পৌরসভার ৬নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১৫শ’ ২০ মিটার কুখরালী মোড় থেকে বটতলা অভিমুখী পর্যন্ত পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজ, ২নং ওয়ার্ডে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাবেক মহিলা এমপি মিসেস রিফাত আমিনের বাড়ি পর্যন্ত ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৫শ’ ৩৭ মিটার পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজ, ১নং ওয়ার্ডের আমতলা মোড় হতে কাটিয়া বাজার পর্যন্ত ৩০লক্ষ টাকা ব্যয়ে ৫শ’ ৪০ মিটার পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা, ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ শাহীনুর রহমান বাবু, এস.এম রাশিদুজ্জামান, আশরাফুল কবির খোকন, স্থানীয়দের মধ্যে সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ নাজমুল হক বকুল, সৈয়দ জয়নাল আবেদীন জসি, ডা. আশরাফ বাবু, ব্যাংকার ওবায়দুর রহমান, শফি উদ্দিন ময়না, আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তফা, সাগর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।