নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের কুল্লোন খাল ও পাথরখালী খালের শতাধিক অবৈধ নেট পাটাসহ সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। এ সময় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু, ইউপি সদস্য, শ্যামনগর থানা পুলিশের সদস্য ও আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
