দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় নওয়াপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু।
গত ০১-০৯০২০১৯ তাং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বামাশিবো/প্রশা/৩৩১১৯১১৮৬৩২১/১৮৪৯৩/ নথি নং- ৬৫ নং স্মারকে (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০১৯ এর ৩৯ প্রবিধান অনুসারে আগামী ছয় মাসের জন্য তাকে সভাপতি মনোনয়ন সহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এডহোক কমিটিতে মাদ্রাসার অধ্যাক্ষকে সদস্য সচিব, মফিজুল হককে অভিভাবক সদস্য এবং শেখ অহিদুজ্জামানকে সাধারণ শিক্ষক সদস্য করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
