ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুই ট্রাক পিয়াজ গায়েব করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

admin
September 17, 2019 10:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভোমরা স্থল বন্দরের আর এফ ট্রান্সপোর্টের মালিক কর্তৃক দুই ট্রাক পিয়াজ আত্মসাৎ করার অভিযোগে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আত্মসাৎকৃত পেয়াজের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মেসার্স সৃষ্টি ট্রেডার্সের মালিক সদরের শ্রীরডাঙ্গা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র দিপংকর মন্ডল। লিখিত অভিযোগে বলা হয়, তিনি গত ১২ সেপ্টেম্বর ভারত থেকে এলসির মাধ্যমে দুই ট্রাক পিয়াজ আমদানি করেন। যার বিলঅব এন্টি নং ১৬১৬৬ ওজন ৪০ টন। উক্ত দুই ট্রাক পিয়াজ ঢাকা ও কুমিল্লায় পৌঁছে দেওয়ার জন্য ভোমরা আরএফ ট্রান্সপোর্ট মালিক ফিরোজ হোসেনের সাথে চুক্তিবদ্ধ হই। তিনি ট্রাক প্রতি ২৮ হাজার টাকা করে ভাড়া চান। আমি তাতে রাজি হয়ে যাই। গত ১২ সেপ্টেম্বর আরএফ ট্রান্সপোর্টর মালিক ফিরোজ হোসেন ট্রাকে পিয়াজ লোড দিয়ে নিয়ে যায়। গত ১৫ সেপ্টেম্বর আমার ঢাকার ও কুমিল্লার ব্যবসায়ীরা বলে আমরা মাল পায়নি। তারপর আমি আরএফ ট্রান্সপোর্টর মালিক ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার কোন মালামালের হিসাব দিতে পারব না। পারলে আমার কাছ থেকে তুই আদায় করে নিস এবং আমাকে তাড়িয়ে দেয়। তার কথা শুনে আমি অবাক হই। এ ঘটনায় আমি ভোমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমি গত ১৬ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় আরএফ ট্রান্সপোর্টের মালিক ফিরোজ হোসেনের নামে লিখিত অভিযোগ দায়ের করি। তিনি আরও বলেন, ফিরোজ হোসেন ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা করে আসছে এবং মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। ফিরোজের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী বিমল মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।