ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহলে হাদীছ আন্দোলনের জেলা কমিটি গঠন

admin
September 17, 2019 10:59 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাকাঁল ইসলামিক সেন্টার আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার এক কর্মী ও সুধী সমাবেশ জেলা সভাপতি মাও: আব্দুল মান্নানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহীদুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রোফেসর নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহা: সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির বাবু, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও: আলতাফ হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহমান সরদার, অতিরিক্ত পিপি অ্যড. জিল্লুর রহমান(২), জেলা যুব সংঘের সভাপতি মাও: মুজাহিদুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, সোনামোনি পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমুখ।
সমাবেশে আব্দুল মান্নানকে সভাপতি ও মাও:  আলতাফ হোসাইনকে সেক্রেটারি করে ১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাও: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুজ্জামান ফারুক, অর্থ সম্পাদক মো: কেরামত আলী, প্রচার সম্পাদক শ্হাীনুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাও: মহিদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মুহা: মোফলেহুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, যুব সম্পাদক মাও: আব্দুল্লাহ আল- মামুন, দপ্তর সম্পাদক মুহা: আব্দুর রহমান সানা।
অধ্যাপক শেখ মুহা: রফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্য সদস্যরা হলেন আ: রহমান সরদার, অধ্যক্ষ মুহা: আজিজুর রহমান, প্রধান শিক্ষক মো: বনি আমিন, ডা: মুহা: আবুল বাসার, মুহা: রফিকুল ইসলাম নোয়াভাই এবং সদরুল আনাম। নেতৃবৃন্দ ধর্মবর্ণ নির্বিশেষে যে সকল আদম সন্তান ভাই ভাই। সকলের প্রতি বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে দাওয়াত কাজ করার অনুরোধ জানান সাথে সাথে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সেবা ও প্রতিরোধে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।