ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বসুখালী বাজার হতে শালখালী বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

admin
September 17, 2019 10:50 pm
Link Copied!

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী বাজার থেকে শালখালী বাজার পর্যন্ত দীর্ঘ ৩কি: মি: ইটের সলিং রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার ইট উঠে বড় বড় গর্ত আর কাদা পানির জলাশয়ে পরিণত হয়েছে। বসুখালী, শালখালী, কামালকাটি সহ কয়েকটি এলাকার প্রায় ২০ হাজার জনগণের চলাচলের অন্যতম মাধ্যম এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে বিভিন্ন কোমলমতি শিশুরা বসুখালী প্রাথমিক বিদ্যালয়, বসুখালী দাখিল মাদ্রাসা, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। বর্তমানে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জন-দুর্ভোগ চরম আকার ধারণ করছে। স্থানীয়রা জানান, ‘রাস্তাটি দেখলে মনে হয় এর কোন অভিভাবক নেই। নাম মাত্র ইটের সলিং রাস্তা। কোথাও কাদা, কোথাও বড় বড় গর্ত। এই রাস্তায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি রাস্তাটিতে ভ্যান চলাচলের মত পরিবেশ না থাকায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করছে’। তারা আরও জানায়, ‘এলাকার বসবাসকারী ছেলে মেয়েরা স্কুল কলেজে যথা সময়ে যেতে পারে না, পায়ে হেঁটে চলতে হয়। জরুরী কোন রোগীর চিকিৎসার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স যাতায়াতের কোন সুযোগ নেই’। রোদ-বৃষ্টি এবং কাদা পানিতে জীবন যুদ্ধে এভাবে বসবাস করে অর্জিত অর্থের কোন সুফল না পাওয়ায় এলাকাবাসী মানসিক ভাবে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বর্তমানে আধুনিক সমাজ বাস্তবায়নে তারা এখনও অবহেলিত রয়ে গেছে বলে দাবি করেন অনেকেই। তাই অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য ঐ এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।