ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা অঞ্চলের বাঘবিধবা ও অসহায় নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভাবনীয় উদ্যোগ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স’র আয়োজনে সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা ডিজিটাল মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ। আলোচকরা এ সময় বাঘবিধবাদের জীবনের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
