ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা পরিষদের উন্নয়নসহ সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে : এমপি রবি

admin
September 16, 2019 9:44 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সদর উপজেলা পরিষদের উন্নয়নসহ সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। উন্নয়নসহ সকল কর্মকান্ড মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। কোন একক সিদ্ধান্তে হবে না। যে কাজ হবে তা জনগণের কল্যাণে হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী মুজিব বর্ষ এবং মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি জাঁকজমকভাবে পালনের লক্ষে আগাম প্রস্তুতি গ্রহণের জন্য আহŸান জানান।’ সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল-কাফী, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ। এ সময় সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন ও জন্ম মৃত্যু নিবন্ধনের অনুক‚লে নিরসন কাজে ব্যয় নির্বাহের জন্য বরাদ্দকৃত অর্থের ৭ হাজার ৫০০ করে ১৪টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।