ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষণ

admin
September 16, 2019 9:47 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে সামাজিক জবাবদিহিতা বিষয়ক তথ্য সংগ্রহ প্রক্রিয়া শীর্ষক সঞ্চীবণী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে অক্সফ্যাম এবং সিপিডি’র অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নরত পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের কর্মকৌশলে বাস্তবায়িত গণতান্ত্রিক সুশাসনে জন সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প নাগরিক এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ টি সিবিও হতে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা, সার্বিক সহায়তায় ছিলেন সুশীলন প্রতিনিধি শহিদুল ইসলাম, মীর হাসিবুল্লাহ, দিবাকর ঘোষ। প্রশিক্ষণ পরবর্তী সাত দিন আটুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্রকল্প এলাকায় মাঠ পর্যায়ে সুপেয় পানির ব্যবস্থাপনা এবং সম্ভাবনা বিষয়ে মোট ২১৬ জন সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারীর কাছ থেকে নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলমান থাকবে। উল্লেখিত তথ্যের প্রতিবেদন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারী বেসরকারি স্টক হোল্ডারদের সাথে শেয়ার করা হবে। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের (এসডিজি) বাস্তবায়নের সহযোগিতায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সোস্যাল অডিটের কার্যক্রম হিসেবে উক্ত ডাঁটা সংগ্রহের কাজ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।