ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
September 16, 2019 10:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভুয়া দলিল দেখিয়ে সংশ্লিষ্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে জাল কাগজপত্র তৈরি করে সাতক্ষীরার মাধবকাটিতে পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকার ইনছাফ আলী মোড়লের স্ত্রী হাছিনা খাতুন(৫৬)। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০০২ সালে মাধবকাটি মৌজায় জে এল নং-৮১, এস এ নং-৪৫১, দাগ নং- ৪৪২, হাল দাগ- ৬২২, জমির পরিমাণ মোট ৭৯ শতক এর মধ্যে ৩ শতক সম্পত্তি পৈতৃক সূত্রে দানপত্রে মূলে প্রাপ্ত হই। এরপর থেকে উক্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল শুরু করি। কিন্তু উক্ত জমি কৌশলে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় একই এলাকার ফেরাজতুল্যা’র পুত্র এলাই বক্স গং। এর জের ধরে তারা ভুয়া দলিল নং ব্যবহার করে উক্ত সম্পত্তি তাদের নামে প্রিন্ট পর্চা উত্তোলন করে। উক্ত জাল প্রিন্ট পর্চার বুনিয়াদে তারা আমার পৈতৃক সম্পত্তি দখলে মরিয়া হয়ে ওঠে। এ ঘটনায় আমি বিগত ২০১০ সালের দিকে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং ১৬২/১০। উক্ত মামলা চলমান রয়েছে। এরপর যে জমি দুটি দলিলের বুনিয়াদে প্রিন্ট পর্চা তৈরি করেছে পর সম্পদ লোভী ফেরাজতুল্যা গং সেই দলিলের সার্টিফাই কপি উত্তোলন করার পর জানতে পেরেছি উক্ত দলিল অন্য ব্যক্তির এবং অন্য দুটি দাগের। আমার সম্পত্তি কৌশলে ভোগদখল করার উদ্দেশ্যে তৎকালীন সেটেলমেন্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করে অন্য ব্যক্তির দলিল নাম্বার ব্যবহার করে ওই জাল প্রিন্ট পর্চা তৈরি করেছে ফেরাজতুল্যা গং। তাদের কাগজপত্র জাল হওয়ায় আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পূর্বেই তারা গায়ের জোরে সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই জেরে গত ৮ সেপ্টেম্বর এলাই বক্স, তার স্ত্রী তানজিলা খাতুন, কন্যা ময়না খাতুন, জামাতা শাহাজাহান আলী, আনিছউদ্দীন বিশ্বাসের পুত্র আবুল খায়ের বিশ্বাসসহ ৮/১০ জন ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পত্তিতে প্রবেশ করে গাছপালা কেটে ক্ষয় ক্ষতির চেষ্টা করে। এতে আমরা বাধা দিতে গেলে তারা আমাকে এবং পরিবারের সদস্যদের খুন, জখমের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ৯ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। থানা পুলিশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মকান্ড থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু থানায় অভিযোগের খবরে তারা আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে খুন, জখম এবং রাস্তা ঘাটে একা পেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারপিট করে জান মালের ক্ষতি করবে বলে হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি বর্তমানে ওই জালিয়াতি চক্রের হোতা এলাই বক্স গংয়ের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় তিনি উক্ত এলাই বক্স গংয়ের হাত থেকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।