ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন শ্যামনগর ইউএনও

admin
September 16, 2019 10:44 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন ইউএনও মো. কামরুজ্জামান। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) তাকে ক্লিনিকের বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম ও রিপোর্টসমূহ সম্পর্কে অবগত করেন। এ সময় তিনি ক্লিনিকে আগত রোগীদের নিকট থেকে দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মান সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণ করেন। ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা প্রদান করে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ক্লিনিকের সকল কার্যক্রম দেখে খুশি হয়ে দেবীপুর কমিউনিটি ক্লিনিককে জাতীয় পর্যায়ে একটি মডেল কমিউনিটি ক্লিনিক বলে পরিদর্শন বহিতে আখ্যায়িত করে উপজেলা প্রশাসনের সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী ছিদরাতুননেছা সহ ক্লিনিকে আগত রোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।