দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের আয়োজনে বসন্তপুর দক্ষিনপাড়া কালিপদ সরকারের বাড়িতে শিক্ষার্থীদের মায়াদেরকে নিয়ে ডেঙ্গু জ্বর, মিড ডে মিল, পাঠোন্নতি, স্কুলের উপস্থিতি ও স্কুল ইউনিফর্ম বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জি.এম লোকমান হোসেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসাইন, শিক্ষিকা মুর্শিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
