ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জননেত্রী শেখ হাসিনা মাদক থেকে যুব সমাজকে বিরত রাখার জন্য ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছেন-এমপি রবি

admin
September 16, 2019 10:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘উভয় দলই ফুটবল ভাল খেলেছে। দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার ছেলে মেয়েরা অনেক সুনাম বয়ে এনেছে। সবাইকে নিয়ে আমি মাদক ও জঙ্গিমুক্ত সুন্দর সাতক্ষীরা গড়তে চায়। জননেত্রী শেখ হাসিনা মাদক থেকে যুব সমাজকে বিরত রাখার জন্য ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছেন। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলা-ধুলার বিকল্প নেই।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, প্রভাষক আশরাফুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। ফুটবলের ফাইনাল খেলায় দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউটকে ২-০ গোলে পরাজিত করে আশাশুনি’র বুধহাটা বিবিএম কলিজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।