কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২শ’ পিস ইয়াবাসহ একজনকে এবং নিয়মিত মামলার একজন পলাতক আসামিকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্র জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এ এস আই (নি:) রবিউল ইসলাম এবং এ এস আই (নি:) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে উপজেলার রামভাদ্রপুর এলাকা থেকে জুলফিকার আলী (৩৮) নামের ব্যক্তিকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুলফিকার আলী উপজেলার রামভদ্রপুর এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এস আই(নি:) ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাঙ্গলঝাড়া এলাকার আব্দুল গাজীর ছেলে আব্দুল মজিদকে গ্রেফতার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
