কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী গাড়াখালি গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সূত্র জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার গাড়াখালি গ্রামের শহর আলী মোল্ল্যার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প সদস্যরা। এ সময় ফেন্সিডিলের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি বিজিবি। কাকডাঙ্গা বিওপি’র (বিজিবি) ক্যাম্পের এফ এজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
