ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

admin
September 16, 2019 10:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার খাঁজরা ইউনিয়নের মৌলভি আব্দুল লতিফ কলেজ রোডের ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাকা এন্টার প্রাইজের ম্যানেজার উদয় চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসী আব্দুস সালাম বাচ্চুসহ ৫ জনের নামে আশাশুনি থানায় একটি এজাহার দাখিল করেছেন। আহতরা হলেন, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আফছার উদ্দীন সরদারের ছেলে সড়ক নির্মাণ শ্রমিক এবাদুল সরদার, একই এলাকার রসিদ গাজীর ছেলে আব্দুর রহিম গাজী, আরশাদ আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম, তার ভাই জিয়ারুল ইসলাম ও আজগর আলীর ছেলে উয়াছিন আলী।
ঠিকাদার তপন চক্রবর্তী জানান, সাতক্ষীরা এলজিইডি প্রকৌশলী দপ্তরের আওতায় জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি থেকে গদাইপুর মাইন সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়কের কাজ তিনি টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত হন। এর পর তিনি সেখানে কাজ করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুল সালাম বাচ্চু শুরু থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাদের দাবিকৃত চাঁদা না দিলে সেখানে কাজ করতে দেয়া হবে না বলে নানা ভাবে হুমকি ধামকি প্রদান করতে থাকেন। এক পর্যায়ে একাধিক মামলার আসামি সন্ত্রাসী বাচ্চু তার ক্যাডার বাহিনী নিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে কর্মরত শ্রমিকদের উপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে ওই ৫ শ্রমিক গুরুতর আহত হন। আহতরা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় চক্রবর্তী বাদী হয়ে আব্দুস সালাম বাচ্চুসহ ৫ জনের নামে আশাশুনি থানায় একটি এজাহার দাখিল করেছেন। তিনি এ সময় দুঃখ প্রকাশ করে বলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী বাবার নামে প্রতিষ্ঠিত কলেজের রাস্তার কাজ করতে যেয়ে যদি আমাদের এভাবে হয়রানির শিকার হতে হয় তাহলে আমরা কীভাবে পারব ? আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসেন এবং আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসার জন্য পাঠান। তিনি আরো জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।