ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে সাতক্ষীরা জজ কোর্টের নতুন নিয়োগ প্রাপ্ত পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিবৃন্দরা। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জজ কোর্টে নতুন নিয়োগ প্রাপ্তরা দায়িত্ব ভার গ্রহণ করার পর দুপুরে শহরের ইসু মিয়া সড়কের মুনজিতপুর মীর মহলে এমপি রবির সাথে ফুলেল সাক্ষাৎ করেন। এ সময় এমপি রবি বলেন, “গরিব অসহায় বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। সকলের প্রতি ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি মামলার জট কমিয়ে আনার আহŸান জানান।’ এ সময় সাতক্ষীরা জজ কোর্টের নতুন নিয়োগ প্রাপ্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্তি পিপি অনিত মুখার্জী, আতাউর রহমান, রুহুল আমিন, খোদা বক্স, শেখ মিজানুর রহমান, তপন কুমার দাশ, মোজাহার হোসেন কান্টু, আব্দুল বারি, ফাহিমুল হক কিসলু, জিল্লুর রহমান-২, কাজী মোফাজ্জেল হক, মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ, শেখ আব্দুস সামাদ, মোস্তফা নূরুল আলম, শেখ তামিম আহমেদ সোহাগ, সৈয়দ জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান, জিএম ওকালত হোসেন, এপিপি আলী হোসেন, বিউটি আফরোজা বানু, সাইদুজ্জামান, ওহিদুজ্জামান, হাবিব ফেরদৌস মিমুল, হুমায়ুন কবির, মোজাম্মেল হক, দেবাশীষ মুখার্জী, আশরাফুল আলম বাবু, শামছুল বারি, কামরুন্নাহার ছবি, লাকি ইয়াসমিন, জিপি শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত জিপি সরকার যামিনী কান্ত, আনিসুল কাদির ময়না, ইমরান মেহেদী হাসান, এজিপি মো. ফারুক হোসেন-২ ও দিলীপ বাছাড়সহ জজ কোর্টে নতুন নিয়োগ প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে ফুলের শুভেচ্ছা জানায় জজ কোর্টের নতুন নিয়োগ প্রাপ্ত পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিবৃন্দরা।
