ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবলের ফাইনালে ৮নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

admin
September 15, 2019 9:41 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শ্রীউলায় ৮ দলীয় আবু হেনা সাকিল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মহিষকুড় বিজিএম ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীউলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৮ নং ওয়ার্ড ৪-৩ গোলে ১নং ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন রেফারি ইকবাল আলম বাবলু। তাকে সহযোগিতা করেন নাসির উদ্দিন, মোমিনুর রহমান ও আনিছুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। এ সময় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য এবং বিজিবমে ক্লাবের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।