ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
September 15, 2019 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা (অনুর্দ্ধ ১৭) ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত খেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি এমপি রবি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের মধ্যে একজন জননন্দিত নেতা বলেই জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দিয়েছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে বাঙালীর ভাগ্যোন্নয়ন করে বাঙালী জাতিকে গৌরাবান্বিত করেছেন। তিনি এ সময় জঙ্গি ও মাদক মুক্ত করতে খেলা-ধূলার কোন বিকল্প নাই মন্তব্য করে আরো বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার ক্রীড়াবিদরা ভাল খেলার মধ্য দিয়ে এ জেলার সুনাম অক্ষুন্ন রেখেছেন।
উদ্বোধনি খেলায় অংশ নেয়, সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা দল। উদ্বোধনি খেলার শুরুতে ঋশিল্পী সেন্টার স্কুলের শিক্ষার্থীরা মনোরম ডিসপ্লে পরিবেশন করে। উদ্বোধনি খেলাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।