সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালা উপজেলার ইউএনও’র প্রতিশ্রæতি অনুযায়ী তালা হাপাতালের রোগী সাধারণের সেবায় কাক্সিক্ষত এসি এসে পৌঁছেছে হাসপাতালে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গার কোম্পানির ৬টি এসি চলে হাসপাতালে পৌঁছে গেছে। বাকি ৬টি রয়েছে পথিমধ্যে এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিঙ্গারের রিজিওনাল কর্মকর্তা হেদায়েত উল্লাহ সেগুলো নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এ সময় তার কাছ থেকে এসিগুলো বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা মীর আবু মাউদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক, আরএমও রাজীব সরদার প্রমুখ। ইউএনও’র প্রচেষ্টায় তালা হাসপাতালে এসি’র সংযোজনে এলাকাময় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সর্বশেষ এসি বুঝে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন না। দায়িত্বশীল সূত্র জানায়, তিনি এই মুহ‚র্ত ট্রেনিংয়ের জন্য ৫ দিনের ছুটিতে তালার বাইরে রয়েছেন। প্রসঙ্গত, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে দূর্বিসহ দুর্ভোগের চিত্র দেখে, তাদের কষ্ট উপলব্ধি করে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের ফেইসবুক আইডিতে ১২ সেপ্টেম্বর রাত ১০টায় দেয়া এক স্ট্যাটাসের পর সত্যি সত্যিই হাসপাতালে এসিগুলো এসে পৌঁছাল।
