ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৫ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

admin
September 15, 2019 8:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁচাই সবুজ সংঘ আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য গোলাম রব্বানী, রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মেহেদী, সহকারী শিক্ষক ইউনুস আলী, নারায়ন বিশ্বাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগানের আয়োজন করা হয়।
বৃক্ষমেলায় লোক সমাগমের লক্ষ্যে প্রতিদিনই আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানমালার। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, বুধবার সন্ধ্যা ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে সন্ধ্যা ৭ টায় বহিরাগত শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছ নিয়ে মোট ১৮টি নার্সারী অংশগ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।