ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চাম্পাফুল বাজার থেকে বালাপোতা পর্যন্ত রাস্তার বেহাল দশা

admin
September 15, 2019 8:38 pm
Link Copied!

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল বাজার হতে বালাপোতা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ইটের সোলিং রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে।
সরেজমিন গেলে যানা যায়, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল কালিবাড়ী বাজারের দিঘীর ধার হতে শুরু ইটের সলিংয়ের প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি খানাখন্দে ভরে গেছে।

সামান্য বর্ষা হলেই পথচারীরা নাজেহাল হয়ে পড়েন। ইট উঠে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। রাস্তার অনেক স্থান থেকে ইট একেবারেই বিলীন হয়ে গেছে। রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষার্থীসহ পথচারিরা চলাচল করতে অনেক ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয় ইউপি সদস্য সাইলুজ্জামান খাঁন জানান, রাস্তাটি দীর্ঘ ১৫-১৬ বছর পূর্বে ইটের সলিং হওয়ার পর থেকে আজও পর্যন্ত সংস্কার হয়নি। উপর মহলে অনেকবার আবেদন করেছি কিন্তু দু:খের বিষয় আজও সাড়া পায়নি। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।