আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ১৪৪ জন রোগীকে চিকিৎসা করেন যশোর জেনারেল হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। রোববার (১৫ সেপ্টেম্বর) সংস্থার আশাশুনি শাখা অফিসে উন্নয়ন’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় নাক, কান, গলা বিষয়ক দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। সারাদিন স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন যশোর জেনারেল হাসপাতালের নাক, কাল, গলা রোগ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাসুদুল ইসলাম মাসুদ এবং ডা. নাজমুল হাসান। এ সময় ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তারিকুর রহমান, শাখা ব্যবস্থাপক অতিশ দিপঙ্কর মÐল, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, প্রবীণ কর্মকর্তা রাসেল মাহমুদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর রেজা, এমআইএস অফিসার সাজ্জাদ হুসাইন ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
