ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসহায় পানি বন্দী মানুষ সাহায্য চাই না জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চায় : পৌর কাউন্সিলার সাগর

admin
September 15, 2019 9:42 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডে অসহায় পানি বন্দী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা চত্বরে অসহায় পানি বন্দী পরিবারের মাঝে চাউল বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর। এ সময় তিনি বলেন, ‘আমার ০৯ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে পানি বন্দী হয়ে অসহায়ের মত জীবন যাপন করছে। অসহায় মানুষের কষ্ট আমাকে দারুনভাবে পীড়া ও যন্ত্রণা দেয়। এ মানুষ গুলি বারবার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলার বানায়। তাদের জন্য আমি কিছুই করতে পারছি না। তাদের ভালোবাসার মূল্য আমি দেব। শত কষ্ট হলেও তাদের এ দুর্বিষহ পানি বন্দী জীবন থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছি। তাদের কষ্ট লাঘবে এ সামান্য চাউল কিছুই না। অসহায় পানি বন্দী মানুষ সাহায্য চাই না। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চায়। দ্রæত পানি নিষ্কাশনের মাধ্যমে দুর্বিষহ জীবন থেকে স্থায়ী পরিত্রাণ দিতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। পৌরসভার ০৯নং ওয়ার্ডের ৫৬ জন অসহায় পানি বন্দী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। এ সময় পৌরসভার স্টোরকিপার মীর নাসের আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।