বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সুন্দরবন ভ্রমণ পর্যটকদের সকল প্রকার সহায়তা করতে পর্যটক তথ্য সহায়তা কেন্দ্রের অগ্রযাত্রা শুরু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এবং সুন্দরবন সোশাল হেল্প অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে পর্যটক তথ্য সহায়তা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেলটারে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল। এ সময় তিনি বলেন, আমাদের এই পর্যটন সম্ভাবনাময় এলাকায় দেশি-বিদেশি অনেক পর্যটক আসে সুন্দরবন উপভোগ করতে। কিন্তু তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কিংবা যোগ্য ট্যুরিস্ট গাইডের অভাবে সুন্দরবন, নদী, খাল, বৃক্ষ, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য তারা পায় না। এজন্য পর্যটক তথ্য সহায়তা কেন্দ্র একটি ভাল উদ্যোগ। ভ্রমণ পিপাসু মানুষের সকল চাহিদা তারা পূরণ করবে। এ উদ্যোগকে প্রধান অতিথি সাধুবাদ জানিয়ে সর্বোপরি ইউনিয়ন পরিষদ থেকে সকল সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সুন্দরবন সোশাল হেল্প অর্গানাইজেশনের পরিচালক স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোন এর এএসআই খান মিজানুর রহমান, বুড়িগোয়ালিনী নৌ থানার এএসআই আব্দুল গফুর, ইউপি সদস্য মো. আব্দুল গনি, মো. আব্দুর রশিদ, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পর্যটন পুলিশিং কমিটির সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল হাকিম, বারসিক এর প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, বুড়িগোয়ালিনী পর্যটন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন ছাত্রলীগের মামুনুর রশিদ সুমন, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, বেসিক ক্রিকেট একাডেমির পরিচালক মো. আব্দুল গফফার মনির, এস আর গ্রæপের স্বত্বাধিকারী জি.এম রাবীগ হুসাইন, আব্দুস সালাম, আল-আমিন, এমডি মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম।
