প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সুলতানপুর বাজারের শাহা সুইটস রেস্তোরার মালিক মোহন লাল সাহা পরলোক গমন করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টায় খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
