ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী তে পর্যটক তথ্য সহায়তা কেন্দ্রের অগ্রযাত্রা

admin
September 14, 2019 6:18 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী তে সুন্দরবন ভ্রমণ পর্যটকদের সকল প্রকার সহায়তা করতে পর্যটক তথ্য সহায়তা কেন্দ্রের অগ্রযাত্রা শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এবং সুন্দরবন সোশ্যাল হেল্প অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে পর্যটক তথ্য সহায়তা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ই সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার চত্বরে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু ভবতোষ কুমার মন্ডল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এই পর্যটন সম্ভাবনাময় এলাকায় দেশী-বিদেশী অনেক পর্যটক আসে সুন্দরবন উপভোগ করতে। কিন্তু তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কিংবা যোগ্য ট্যুরিস্ট গাইডের অভাবে সুন্দরবন, নদী, খাল, বৃক্ষ, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য তারা পায় না। এজন্য পর্যটক তথ্য সহায়তা কেন্দ্র একটি অভিনব উদ্যোগ। ভ্রমণপিপাসু মানুষের সকল চাহিদা তারা পূরণ করবে। এই উদ্যোগকে প্রধান অতিথি সাধুবাদ জানিয়ে সর্বোপরি ইউনিয়ন পরিষদ থেকে সকল সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর পরিচালক স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোন এর এএসআই খান মিজানুর রহমান, বাংলাদেশ নৌ পুলিশ বুড়িগোয়ালিনী নৌ থানার এএসআই আব্দুল গফুর, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুল গনি, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পর্যটন পুলিশিং কমিটির সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল হাকিম, গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক এর প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, বুড়িগোয়ালিনী পর্যটন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের মামুনুর রশিদ সুমন, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, বেসিক ক্রিকেট একাডেমীর পরিচালক মো. আব্দুল গফফার মনির, এস আর গ্রুপের স্বত্বাধিকারী জি.এম রাবীগ হুসাইন, আব্দুস সালাম, আল-আমিন, এমডি মহিউদ্দিন প্রমুখ উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।