ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাঁকডাঙ্গার গ্রাম পুলিশ খোদা বক্স সরদার আর নেই

admin
September 14, 2019 10:47 pm
Link Copied!

কেঁড়াগাছী (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাঁকডাঙ্গার গ্রাম পুলিশ খোদা বক্স সরদার (৭০) মারা গেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত্র ৮টায় বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহী ……. রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ছয় ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। নিহত খোদা বক্স সরদার দীর্ঘদিন কেঁড়াগাছী ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাদ যোহর কাঁকডাঙ্গা উত্তর পাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয় । জানাজা নামাজের ইমামতি করেন কাঁকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মাও. আ: হামিদ। এছাড়া কাঁকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, প্রভাষক আ. ছবুর, প্রভাষক আবদুল্যাহ আল মামুন, শিক্ষক নুরুল ইসলাম, কেঁড়াগাছী হাইস্কুলের শিক্ষক মাও. মোকাম্মেল হোসেন সাংবাদিক ওহিদুজ্জামান, মইন হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে ইউপি চেয়ারম্যান এস এম আবজাল হোসেন (হাবিল) শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।