ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের আলোচনা সভায় নির্বাচনি তফসিল ঘোষণা

admin
September 14, 2019 11:08 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০য় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ১৮ সেপ্টেম্বর মনোয়নপত্র যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবের আহŸায়ক বোরহান উদ্দিন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস কে হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সেক্রেটারি জিএম আল-ফারুক, আব্দুল আলিম, আলী নেওয়াজ, সচ্চিদানন্দ দে সদয়, মাসুদুর রহমান, গোলাম মোস্তফা, হাসান ইকবাল মামুন, বাহবুল হাসনাইন, আকাশ হোসেন, গোপাল কুমার মন্ডল, শাহাদাৎ হোসেন টিটল, হাবিবুল্লাহ বিলালী ও সমীর রায়। সভায় প্রয়াত সাংবাদিক ও সাংসদ এসএম নওয়াব আলী, মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাক, ডা. আবুল বাশার ও জালাল উদ্দীন এর আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া প্রেসক্লাবের আহŸায়ক বোরহান উদ্দীন বুলুর মা জহুরা খাতুন শারীরিক অসুস্থ হয়ে সাতক্ষীরা সদরে চিকিৎসাধীন থাকায় তার দ্রæত রোগমুক্তি কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।