মীর খায়রুল আলম: সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে বিভিন্ন সহায়তা দিয়েছেন দরদি ফাউন্ডেশন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়(গ) ইনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। সাতক্ষীরা ও সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছে দরদি ফাউন্ডেশনের সদস্যরা। পরীক্ষা শুরুর পূর্বে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দরদি পরিবার ঢাকা বিশ্ববিদ্যলয়ের সদস্যরা, পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেওয়া, তাদেরকে পরীক্ষার আনুষাঙ্গিক জিনিসপত্র সংগ্রহকরা, পরীক্ষার পূর্বরাতে আগত পরীক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা প্রদানকরা সহ অপেক্ষারত অভিভাবকদের বসার সু ব্যবস্থা, সুপীয় পানির ব্যবস্থা ও সার্বক্ষনিক তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে।
সেবা পেয়ে হাসান নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, দরদি’র ভাইয়া ও আপুরা আমাদেরকে নানা ভাবে সহযোগিতা করেছে, তারা থাকাতে আমারা নিরর্ভয়ে পরীক্ষা দিতে পেরেছি।
সালমা আক্তার নামের একজন অভিভাবক বলেন এই ছেলে মেয়ে গুলো অনেক আন্তরিক তারা আমার ছেলেকে সব ধরনের সহোগিতা করেছে, তারা থাকাতে আমাকে কিছু ভাবতে হয়নি।
শনিবার (১৪েসেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দরদি সদস্যরা সেবা প্রদান করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবার জন্য প্রয়োজনে দত্বো-০১৯২৯৭৩২৮৭৩ সৌরভ -০১৭১৬৬৫১৪৯৩ বিজয়-০১৭০১৩৩৮৭৯৩ সাইফুল্লাহ-০১৯২৮৭৪৭৯৩৭ মুজাহিদ -০১৭২৩১১৪৫৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য যে, দরদি সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। ক্যারিয়ার এবং সমাজসেবা এ দুটি অভিমুখে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
