ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরাকে একটি মডেল শহরে পরিণত করতে হবে : জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

admin
September 12, 2019 9:42 pm
Link Copied!

মো: শাহ আলম: ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ গঠন করে ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন জাতীয় শিশু দিবস এবং মুজিব বর্ষের সূচনা লগ্নের পূর্বেই সাতক্ষীরাকে একটি মডেল শহরে পরিণত করতে হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সকল প্রকার দূষণমুক্ত, জলাবদ্ধতা দূরীকরণ, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, অপরিচ্ছন্নতা দুর ও বৃক্ষরোপন করে সাতক্ষীরাকে চিরসবুজ জেলায় রুপ দিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শীঘ্রই একটি রুপরেখা প্রণয়ন করা হবে, যা আগামী দিনে সবুজ সাতক্ষীরা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আর এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। মনুষ্য সৃষ্ট সমস্যা ও প্রাকৃতিক কারণে এ জেলা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। জেলাবাসীকে আগাম সুরক্ষা দিতে এ আন্দোলনের সূচনা করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন, এ ঘটনায় আমি ব্যক্তিগত ভাবে আহত হয়েছি। এ দুর্যোগ রোধে সরকারের সহায়তায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাথে একীভূত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠনসমুহ কাজ করে চলেছেন। চলতি মৌসুমে ডেঙ্গু রোধে পৌর মেয়রের অনুকুলে ১১ লক্ষ, সাতক্ষীরা সিভিল সার্জনকে ১০ লক্ষ ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে ২ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, শহরের প্রাণসায়েরের খালে পানি প্রবাহ স্বাভাবিক পর্যায়ে আনা ও পানি নিষ্কাশন সহজ করা, অবৈধ দখলদার উচ্ছেদ করা, অপরিচ্ছন্নতা দূর করা, জেলার নদী- খালসমূহকে উন্মুক্ত করা এখন খুবই জরুরি মন্তব্য করে তিনি সহজ ভঙ্গিমায় বলেন আমাদের সমাজে আইন অমান্যকারী মানুষের সংখ্যা বেশি। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের সামনে আরও ভাল কিছু হাজির করতে হবে, এমনকি শত বছরের কর্ম পরিকল্পনা মাথায় রেখে এ সকল কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মেহেদী, তালা ইউএনও মো: ইকবাল হোসেন, কল্যাণ ব্যানার্জী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আক্তারুজ্জামান বাচ্চু, আবুল কাশেম প্রমুখ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার সংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।