সখিপুর প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে গুনগত শিক্ষার মান উন্নয়নে সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কলেজের আইসিটি হল রুমে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশি, খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) এস কে মুস্তাফিজুর রহমান ও সহকারি পরিচালক (কলেজ) ইনামুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট ও কলেজের গণিত বিষয়ের প্রধান, সহকারী অধ্যাপক পবিত্র মোহন দাশ।
কলেজ রোভার স্কাউটস সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক কামিদুল হোসেন, মোল্লা সাবীর হোসেন, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, শংকর কুমার দাশ, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আকবর আলী, হাবিবউল্লাহ, ফেরদৌসী পপি, মনিরুল ইসলাম, এ এস এম মিজানুর রহমান, শাহানুর রহমান, মাসুদ করীম, আজিজুর রহমান, স্বপন কুমার মন্ডল, আব্দুর রহমান,শরিফুল ইসলাম, মনিরুজ্জামান (মহসিন), নাজমুল হুদা ডালিম, দৌলতুন্নেছা পারুল, এস এম ফিরোজ আহম্মেদ, আমিনুর রহমান, আবু জাফর সিদ্দিকি, রোকনুজ্জামান,আনোয়ার সিদ্দিকী, শাহজাহান কবীর, আসাদুজ্জামান, প্রদীপ কুমার মন্ডল, সামছুল হুদা কবীর প্রমুখ।
বক্তাগণ- বিশিষ্ট শিক্ষাবিদ ও একজন মনীষীর নামে প্রতিষ্ঠিত কলেজটির সার্বিক পরিবেশ দেখে ও সরকারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ বর্তমান বিশ্বের দরবারে অনেক এগিয়ে যাওয়ায় আইসিটি বিষয়ে সকলের প্রশিক্ষণ গ্রহণপূর্বক মাল্টিলিডিয়া ক্লাসের উপর বেশি বেশি গুরুত্বারোপ করেন।
